পল্লীকবি জসীম উদ্দীনের
নবরস নৃত্য ও নাট্যদল প্রযোজনা ৫
রূপান্তর ও নির্দেশনা: সৈয়দা শামছি আরা সায়েকা
Nov 26, 2026 – Nov 27, 2026Curtain at 7:00 PM each night
স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমিDhaka
ঘাট থেকে ওপারPick your seat, from the ghat's edge to the far shore
২৬ নভেম্বরThu, Nov 26
- ঘাটের ধার৳1000On sale
- মাঝগাঙ৳500On sale
- ওপার৳300On sale
২৭ নভেম্বরFri, Nov 27
- ঘাটের ধার৳1000On sale
- মাঝগাঙ৳500On sale
- ওপার৳300On sale
Choose your pass
Tap any tier to see full details
Thu, Nov 26ঘাটের ধার৳1000
ঘাটের কিনারায় দাঁড়ালে জল যেমন পা ছুঁয়ে যায়, তেমনই মঞ্চের এত কাছে বসলে সোজন-দুলির গল্প গায়ে লাগবে। সামনের সারি।
Thu, Nov 26মাঝগাঙ৳500
নদীর ঠিক মাঝখানে নৌকায় ভাসলে যেমন দুই কূলই চোখে পড়ে, এই আসন থেকে অভিনয় আর মঞ্চ দুটোই সমান সুন্দর দেখবেন। হলের মাঝের অংশ।
Thu, Nov 26ওপার৳300
ওপারের পাড় থেকে যেমন পুরো ঘাট একনজরে ধরা দেয়, পেছনের এই আসন থেকে দেখবেন পুরো মঞ্চ, পুরো গল্প। পেছনের সারি।
Fri, Nov 27ঘাটের ধার৳1000

Fri, Nov 27মাঝগাঙ৳500

Fri, Nov 27ওপার৳300
ওপারের পাড় থেকে যেমন পুরো ঘাট একনজরে ধরা দেয়, পেছনের এই আসন থেকে দেখবেন পুরো মঞ্চ, পুরো গল্প। পেছনের সারি।
Choose your pass
Thu, Nov 26ঘাটের ধার৳1000
Thu, Nov 26মাঝগাঙ৳500
Thu, Nov 26ওপার৳300
Fri, Nov 27ঘাটের ধার৳1000
Fri, Nov 27মাঝগাঙ৳500
Fri, Nov 27ওপার৳300
About the event
নবরস প্রযোজনা
"সোজন বাদিয়ার ঘাট" মূলত কোনো নাটক নয়। এটি পল্লীকবি জসীম উদ্দিনের একটি বিখ্যাত আখ্যানকাব্য, যা ১৯৩৩ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে এর নাট্যরূপ ও চলচ্চিত্র রূপও তৈরি হয়েছে।
তৎকালীন গ্রামীণ সমাজে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং দুই ভিন্ন ধর্মী তরুণ-তরুণীর ট্রাজিক প্রেমকাহিনিই এই কাব্যের মূল উপজীব্য।
গড়াই বা মধুমতী নদীর তীরে অবস্থিত শিমুলতলী গ্রামে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় মিলেমিশে বাস করত। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী ছোটবেলা থেকেই একে অপরের খেলার সাথি। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর প্রেমে রূপ নেয়।
কিন্তু স্থানীয় নায়েবের চক্রান্ত আর ধর্মীয় কুসংস্কার গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়। ফলে সমাজ ও পরিবারের বাঁধার মুখে পড়ে সোজন আর দুলীর সম্পর্ক।
এরপর কী ঘটে?! সমাজ আর ধর্মের এই দেয়াল তারা টপকাতে পারে কি ? গড়াই বা মধুমতির নদীর তীরটি কেন পরবর্তীতে মানুষের কাছে 'সোজন বাদিয়ার ঘাট' নামে পরিচিতি লাভ করে ? সেই সব প্রশ্নের উত্তরই মিলবে মঞ্চে।
মঞ্চায়নের বিস্তারিত তথ্য:
নাটক: সোজন বাদিয়ার ঘাট
রূপান্তর ও নির্দেশনায়: সৈয়দা শামছি আরা সায়েকা
তারিখ: ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার)
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
Why attend
Experience the timeless magic of Jasimuddin’s classic poetry brought to life on stage.
Witness the heart-touching story and pure bond of Shojon and Duli.
Immerse yourself in a beautiful blend of folk music, rhythm, and soulful acting.
Enjoy a powerful theatrical performance that explores love beyond religious boundaries.
A perfect evening to experience the rich cultural heritage of Bengal.
Event policies
On the day
Children under 10 years of age are not allowed.
Organizer
নবরস নৃত্য ও নাট্য দল

Naboros
“নবরস” দলের কথা নাটক বা শিল্পচর্চা করতে গেলে শিল্পবোধ বা নান্দনিকতার কাছে যেতে হয়-যেতে হয় মানুষের কাছে; কিন্তু কাছে গিয়েও যাওয়া হয়না। আমরা জানি নাটক দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়, তবুও আমরা নাটক করি আপন মনের মনোরঞ্জনের জন্য-নাটক করি নিজেকে আলাদা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। সেই আলাদা মানুষটা কি ?! তা হচ্ছে- বিবেকহীন না হওয়া, ভালোর সাথে মিতালী আর মন্দ বা অন্যেয়কে বুক চিতিয়ে প্রতিবাদ করা-প্রতিরোধ করা, শিষ্টাচারের শিক্ষা, সময় জ্ঞান ধারন, নিজ নিজ পরিবারের বাইরে আরও একটি মজবুত মানবিক বন্ধনের দ্বারা সাংগঠনিক পরিবার গড়ে তোলা। কয়েকজন বন্ধু মিলে ২০১৮ সালের ১৩ই এপ্রিল “নবরস” নামে একটি সংগঠনের সৃষ্টি হয যেখানে নাচ ও নাটক সম্মিলিতভাবে উপস্থাপন করা হয়। “নবরস” নামটি ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে নেওয়া হয়। “নবরস” মানে মানুষের জীবনের ৯ টি আবেগময় অবয়বের অধ্যায়। এই অধ্যায়গুলো সাংস্কৃতিক অঙ্গনে স্বীকৃত বৈচিত্র্যময় শিল্পে নান্দনিক ভাবে নির্ধারিত অনুশীলনের বিশদ বিবরণ, যার মধ্যে রয়েছে- নাচ, গান, অভিনয়, কবিতা ও উপস্থাপনা প্রকাশের সাধারন দিক নির্দেশনা। এটি আমাদের শিল্পযাত্রার নিত্য পরিক্রমা। দলটি প্রতিষ্ঠার পর কয়েকটি একক ও সম্মিলিত নৃত্যানুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে, একটি নাচের স্কুলও গড়ে তোলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য ২০১৯ সালে দলটি থেকে প্রথম মঞ্চ নাটকের প্রস্তুতি নেওয়া হলেও, করোনা মহামারীর কারনে তা দর্শকদের মাঝে উপস্থাপন করা সম্ভব হয়নি। নৃত্য পরিবেশনের সাথে সাথে, ২০২৩ সাল থেকে নবরস দলটি নাট্যাঙ্গনে পুরোদমে যাত্রা শুরু করে। “উনপুরুষ” দলের প্রথম নাটক। এরপর “আর্তনাদ”, “The claim”, “সাতকাহন” এবং বর্তমানে “সোজন বাদীয়ার ঘাট” নাটক নিয়ে নাট্যাঙ্গনে বিচরন চলছে। “নবরস” নৃত্য ও নাট্য দলের সকল প্রয়োজনা দর্শনে, সমাজের মানুষের মনোজগতে সামান্যতম মানবিক বোধও যদি জাগ্রত করতে সক্ষম হয়, তবেই আমাদের সকলের সকল প্রচেষ্টায় সার্থক হবে, ধন্যবাদ।
Ready to go?
Passes from ৳300. Tap a tier above to select one.
Non-refundable.
From
৳300
ঘাটের কিনারায় দাঁড়ালে জল যেমন পা ছুঁয়ে যায়, তেমনই মঞ্চের এত কাছে বসলে সোজন-দুলির গল্প গায়ে লাগবে। সামনের সারি।
Tap a tier to switch — the glow follows your selection
নবরস প্রযোজনা
"সোজন বাদিয়ার ঘাট" মূলত কোনো নাটক নয়। এটি পল্লীকবি জসীম উদ্দিনের একটি বিখ্যাত আখ্যানকাব্য, যা ১৯৩৩ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে এর নাট্যরূপ ও চলচ্চিত্র রূপও তৈরি হয়েছে।
তৎকালীন গ্রামীণ সমাজে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং দুই ভিন্ন ধর্মী তরুণ-তরুণীর ট্রাজিক প্রেমকাহিনিই এই কাব্যের মূল উপজীব্য।
গড়াই বা মধুমতী নদীর তীরে অবস্থিত শিমুলতলী গ্রামে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় মিলেমিশে বাস করত। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী ছোটবেলা থেকেই একে অপরের খেলার সাথি। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর প্রেমে রূপ নেয়।
কিন্তু স্থানীয় নায়েবের চক্রান্ত আর ধর্মীয় কুসংস্কার গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়। ফলে সমাজ ও পরিবারের বাঁধার মুখে পড়ে সোজন আর দুলীর সম্পর্ক।
এরপর কী ঘটে?! সমাজ আর ধর্মের এই দেয়াল তারা টপকাতে পারে কি ? গড়াই বা মধুমতির নদীর তীরটি কেন পরবর্তীতে মানুষের কাছে 'সোজন বাদিয়ার ঘাট' নামে পরিচিতি লাভ করে ? সেই সব প্রশ্নের উত্তরই মিলবে মঞ্চে।
মঞ্চায়নের বিস্তারিত তথ্য:
নাটক: সোজন বাদিয়ার ঘাট
রূপান্তর ও নির্দেশনায়: সৈয়দা শামছি আরা সায়েকা
তারিখ: ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার)
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

Naboros
“নবরস” দলের কথা নাটক বা শিল্পচর্চা করতে গেলে শিল্পবোধ বা নান্দনিকতার কাছে যেতে হয়-যেতে হয় মানুষের কাছে; কিন্তু কাছে গিয়েও যাওয়া হয়না। আমরা জানি নাটক দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়, তবুও আমরা নাটক করি আপন মনের মনোরঞ্জনের জন্য-নাটক করি নিজেকে আলাদা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। সেই আলাদা মানুষটা কি ?! তা হচ্ছে- বিবেকহীন না হওয়া, ভালোর সাথে মিতালী আর মন্দ বা অন্যেয়কে বুক চিতিয়ে প্রতিবাদ করা-প্রতিরোধ করা, শিষ্টাচারের শিক্ষা, সময় জ্ঞান ধারন, নিজ নিজ পরিবারের বাইরে আরও একটি মজবুত মানবিক বন্ধনের দ্বারা সাংগঠনিক পরিবার গড়ে তোলা। কয়েকজন বন্ধু মিলে ২০১৮ সালের ১৩ই এপ্রিল “নবরস” নামে একটি সংগঠনের সৃষ্টি হয যেখানে নাচ ও নাটক সম্মিলিতভাবে উপস্থাপন করা হয়। “নবরস” নামটি ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে নেওয়া হয়। “নবরস” মানে মানুষের জীবনের ৯ টি আবেগময় অবয়বের অধ্যায়। এই অধ্যায়গুলো সাংস্কৃতিক অঙ্গনে স্বীকৃত বৈচিত্র্যময় শিল্পে নান্দনিক ভাবে নির্ধারিত অনুশীলনের বিশদ বিবরণ, যার মধ্যে রয়েছে- নাচ, গান, অভিনয়, কবিতা ও উপস্থাপনা প্রকাশের সাধারন দিক নির্দেশনা। এটি আমাদের শিল্পযাত্রার নিত্য পরিক্রমা। দলটি প্রতিষ্ঠার পর কয়েকটি একক ও সম্মিলিত নৃত্যানুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে, একটি নাচের স্কুলও গড়ে তোলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য ২০১৯ সালে দলটি থেকে প্রথম মঞ্চ নাটকের প্রস্তুতি নেওয়া হলেও, করোনা মহামারীর কারনে তা দর্শকদের মাঝে উপস্থাপন করা সম্ভব হয়নি। নৃত্য পরিবেশনের সাথে সাথে, ২০২৩ সাল থেকে নবরস দলটি নাট্যাঙ্গনে পুরোদমে যাত্রা শুরু করে। “উনপুরুষ” দলের প্রথম নাটক। এরপর “আর্তনাদ”, “The claim”, “সাতকাহন” এবং বর্তমানে “সোজন বাদীয়ার ঘাট” নাটক নিয়ে নাট্যাঙ্গনে বিচরন চলছে। “নবরস” নৃত্য ও নাট্য দলের সকল প্রয়োজনা দর্শনে, সমাজের মানুষের মনোজগতে সামান্যতম মানবিক বোধও যদি জাগ্রত করতে সক্ষম হয়, তবেই আমাদের সকলের সকল প্রচেষ্টায় সার্থক হবে, ধন্যবাদ।
On the day
Children under 10 years of age are not allowed.
Organizer
নবরস নৃত্য ও নাট্য দল
স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
Bangladesh Shilpakala Academy, 14, 3 Segun Bagicha Rd, Dhaka 1000, Dhaka
Get directionsFrom
৳300